ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑